ছোটভাইকে লেখাপড়ায় উপদেশ জানিয়ে দিয়ে একটি পত্র লিখুন
ছোটভাইকে লেখাপড়ায় উপদেশ জানিয়ে দিয়ে একটি পত্র লিখুন ।
ঢাকাআজিমপুর১২ নভেম্বর, ২০২৭
প্রিয় কাজল,
অনেক প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি তুমি সুস্থ আছ ও ভালভাবে লেখাপড়া করছো। তোমার স্কুলের বার্ষিক পরীক্ষা প্রায় এসেই গেছে। নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। ছাত্রদের জন্য লেখাপড়াই একমাত্র উদ্দেশ্য ও আদর্শ। সারাটি বছর যদি ভালভাবে লেখাপড়া না করে থাক তবে এখন শত মাথা কুটে মরলেও আশানুরূপ ফল পাওয়া যাবে না। এজন্য পরীক্ষার আগে শুধু নয়, সারাটি বছরই মনোযোগ দিয়ে লেখাপড়া করা প্রয়োজন। অবশ্য আমি আশা করি তুমি তা করেছো ।
এবারে তুমি নবম শ্রেণীতে উঠবে। নবম ও দশম শ্রেণীর পাঠ্য তালিকা মিলেই কিন্তু এস এস সি পরীক্ষা হয়। সুতরাং বুঝতেই পারছো নবম শ্রেণীতে উঠেই তোমাকে এস এস সি ফাইন্যাল পরীক্ষার প্রস্তুতি শুরু করতে হবে। তাই এখন থেকেই তোমাকে সজাগ করে দিচ্ছি। প্রথম থেকে সাবধান হলে কোন অসুবিধা হবে না। আর প্রতিটি বিষয়ে নির্ধারিত বইছাড়াও অন্য দু/একটি ভাল বইও দেখতে হবে। যাতে বিষয়ের ধারণা তোমার স্বচ্ছ হবে এবং প্রশ্নের উত্তর হবে সমৃদ্ধ ।
মাঝে মাঝে তোমার লেখাপড়ার অগ্রগতি জানিয়ে চিঠি লিখো । আব্বা আম্মাকে আমার সালাম দিয়ো ।
ইতিতোমার ভাইআরিফ