সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণের দিনলিপি

সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণের দিনলিপি 

 ২০ ফেব্রুয়ারি ২০২৬

ফেব্রুয়ারির এই মিষ্টি শীতের সকালে সিলেটের শ্রীমঙ্গলে এসে পৌঁছালাম। সৌন্দর্যের চমৎকার লীলাভূমি এই সিলেট। শাহজালাল (রা.) ও শাহ পরানের (রা.) মাজার ছাড়াও প্রকৃতি অরূপ সাজে সজ্জিত। রাতে ঢাকা থেকে রওনা হয়ে খুব ভোরে পৌঁছালাম শ্রীমঙ্গলে। বেশ খানিকটা সময় ঘুম আর বিশ্রাম। সকাল ১০টার দিকে বেরিয়ে পড়লাম টিলা আর চাবাগান দেখার জন্য। শ্রীমঙ্গল যে কতটা শ্রীমণ্ডিত তা না দেখলে বুঝতাম না। সিলেটে প্রায় ১৫০টি চা বাগান থাকলেও সবচেয়ে বড় চা বাগান এবং দেশের একমাত্র চা গবেষণা ইন্সটিটিউটও এই শ্রীমঙ্গলেই অবস্থিত। অনেকটা সময় নিয়ে দেখলাম টিলা আর চা বাগানের মনোরম ছবি। আমাদের দেশ এত সুন্দর কখনো সেভাবে জানতাম না। হোটেল গ্রান্ড সুলতান দেখার সুযোগ হাতছাড়া করিনি আমরা। সেইদিনই দুপরের পর গেলাম লাউয়াছড়া ইকো পার্ক দেখতে। কত রকমের গাছপালা যে এখানে আছে তার ইয়ত্তা নেই। লাউয়াছড়ার অদ্ভুত নির্জনতা আর সবুজ দৃশ্য কিছুতেই ভুলে যাবার নয়। ফেরার পথে এখানকার বিখ্যাত সাতরঙা চায়ের স্বাদ নিতে ভুল করলাম না।

সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণের দিনলিপি
কত রকমের চা যে এখানে আছে তা কে জানে। পিঠে বাচ্চা বেঁধে নিয়ে চা বালিকারা দারুণ আনন্দে চা পাতা তোলার দৃশ্যটি চোখে পড়লো। সারাদিন পাহাড়-টিলা আর চা বাগানে কাটিয়ে সন্ধ্যায় হোটেলে ফিরলাম।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url